কলেজ-ইউনিফর্ম

DHAKA CITY COLLEGE • COLLEGE UNIFORM GUIDELINES

ঢাকা সিটি কলেজের ছাত্রছাত্রীদের কলেজ-ইউনিফর্ম ও পরিচয়পত্র কলেজ কর্তৃক সুনির্দিষ্ট রয়েছে। ক্লাস করা, পরীক্ষা দেওয়া বা যেকোনো কাজে কলেজ ক্যাম্পাসে অবস্থানকালে সকল ছাত্রছাত্রীর কলেজ ইউনিফর্ম পরে থাকা বাধ্যতামূলক। এমনকি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষাসমূহ যা অন্য কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রেও কলেজ ইউনিফর্ম পরিধান করে পরীক্ষায় অংশগ্রহণ করা অত্যাবশ্যক। কলেজের বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীর কলেজ ইউনিফর্মের ধরন নিম্নরূপ:

উচ্চ মাধ্যমিক শ্রেণির জন্য

ঢাকা সিটি কলেজের কলেজ ইউনিফর্ম
ছাত্রদের ইউনিফর্ম
  1. উচ্চ মাধ্যমিক শ্রেণির জন্য: সাদা শার্ট, কালো প্যান্ট (প্লেইন কাপড়ের) ও অক্সফোর্ড কালো জুতা; সাদা-কালো রংয়ের কলেজ পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে।
  2. বিবিএ প্রফেশনাল কোর্সের জন্য: পেস্ট কালারের শার্ট; কালো প্যান্ট (প্লেইন কাপড়ের); কালো জুতা; অলিভ কালারের পরিচয়পত্র গলায় ঝুলাতে হবে।
  3. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (প্রফেশনাল) কোর্সের জন্য: অ্যাশ কালারের শার্ট; কালো প্যান্ট (প্লেইন কাপড়ের), কালো জুতা; ব্লু রংয়ের পরিচয়পত্র গলায় ঝুলাতে হবে।
  4. বি.এ. সম্মান: ক্রিম কালারের শার্ট, কালো প্যান্ট (প্লেইন কাপড়ের)।
  5. এমএ ও এমএসএস শ্রেণির জন্য: সাদা শার্ট; কালো প্যান্ট (প্লেইন কাপড়ের); কালো জুতা; কৃষ্ণ-সবুজ রংয়ের পরিচয়পত্র গলায় ঝুলাতে হবে।
ছাত্রীদের ইউনিফর্ম
  1. উচ্চ মাধ্যমিক শ্রেণির জন্য: সাদা রংয়ের সালোয়ার, কামিজ ও ওড়না (বেল্টের সাথে সাদা রংয়ের ওড়না ‘ভি’ আকারে আটকিয়ে) পরিধান করতে হয়। কলেজ পরিচয়পত্র গলায় ঝুলাতে হবে এবং সাদা কেডস পরতে হবে।
  2. স্নাতক (সম্মান) শ্রেণির জন্য: সাদা রংয়ের সালোয়ার, কামিজ ও ওড়না। কমলা রংয়ের কলেজ পরিচয়পত্র গলায় ঝুলাতে হবে এবং পাম্প স্যু অথবা স্যান্ডেল স্যু পরতে হবে।
  3. বিবিএ (প্রফেশনাল) কোর্সের জন্য: সাদা রংয়ের সালোয়ার, কামিজ ও ওড়না। অলিভ কালারের কলেজ পরিচয়পত্র গলায় ঝুলাতে হবে এবং পাম্প স্যু অথবা স্যান্ডেল স্যু পরতে হবে।
  4. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য: সাদা রংয়ের সালোয়ার, কামিজ ও ওড়না। ব্লু রংয়ের কলেজ পরিচয়পত্র গলায় ঝুলাতে হবে এবং পাম্প স্যু অথবা বেল্টযুক্ত স্যান্ডেল স্যু পরতে হবে।
  5. এমএ ও এমএসএস শ্রেণির জন্য: সাদা রংয়ের সালোয়ার, কামিজ ও ওড়না। কৃষ্ণ-সবুজ রংয়ের কলেজ পরিচয়পত্র গলায় ঝুলাতে হবে এবং পাম্প স্যু অথবা স্যান্ডেল স্যু পরতে হবে।
কলেজ ক্যাম্পাস ও পরীক্ষাকেন্দ্রে অবস্থানকালে নির্ধারিত কলেজ ইউনিফর্ম ও পরিচয়পত্র যথাযথভাবে পরিধান করা সকল শিক্ষার্থীর জন্য আবশ্যক।